ব্রেকিংঃ
পিরোজপুর প্রতিনিধি : মাইনুল ইসলাম
২৭ সেপ্টেম্বর ২০২৬, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গর্ভকালীন পড়াশোনা ও নবজাতক সন্তানকে সামলে সাফল্য, শেষ পর্যন্ত ভেরিফিকেশনে বাদ পিরোজপুরের সুমাইয়া

গর্ভকালীন পড়াশোনা ও নবজাতক সন্তানকে সামলে সাফল্য, শেষ পর্যন্ত ভেরিফিকেশনে বাদ পিরোজপুরের সুমাইয়া
​নিজস্ব প্রতিবেদক:
গর্ভকালীন নানা শারীরিক জটিলতা ও নবজাতক কোলজুড়ে থাকার পরও থেমে থাকেননি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের অদম্য নারী সুমাইয়া। চরম প্রতিকূলতা জয় করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ধাপ সফলভাবে পেরিয়ে চূড়ান্তভাবে নির্বাচিতও হয়েছিলেন তিনি। তবে এত অর্জনের পরও শেষ পর্যন্ত হাতে পাননি কাঙ্ক্ষিত নিয়োগপত্র। পুলিশ ও গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনে অযৌক্তিকভাবে তাকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এই মেধাবী নারী।
​খোঁজ নিয়ে জানা গেছে, সুমাইয়া স্থানীয় সাফা হাইস্কুল থেকে মাধ্যমিক এবং পিরোজপুর মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর ২০১৭-১৮ শিক্ষাবর্ষে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের গণিত বিভাগে ভর্তি হন এবং বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করে সফলতার সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতক সম্পন্ন করার পর ঢাকায় কোচিং করে বিসিএস ও চাকরির প্রস্তুতি নেন তিনি। পরবর্তীতে অসুস্থতাজনিত কারণে বাড়ি ফিরেও নিজের পড়াশোনা অব্যাহত রাখেন। গর্ভকালীন সময়েও নিয়মিত পড়াশোনা চালিয়ে যান এবং নবজাতক শিশুকে রেখেই লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন।
​মেধার স্বাক্ষর রেখে চূড়ান্ত ফলাফলেও নিজের স্থান করে নেন সুমাইয়া। কিন্তু অন্যান্য প্রার্থীরা নিয়োগপত্র পেলেও কপাল পোড়ে তার। ভেরিফিকেশনের মারপ্যাচে তার নিয়োগ আটকে যাওয়ায় সুমাইয়া ও তার পুরো পরিবার গভীর হতাশায় রয়েছে।
​সুমাইয়া জানান, তার পরিবারের সদস্য ও স্বজনদের অনেকের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা রয়েছে। অথচ সুমাইয়ার নিজের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ফৌজদারি বা অন্য কোনো মামলা বা অপরাধের রেকর্ড নেই। সুনির্দিষ্ট কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই কেবল ভেরিফিকেশনের অজুহাতে তাকে কেন বাদ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে তার পরিবার ও স্থানীয় সুধীসমাজ।
​এ বিষয়ে সুমাইয়া বলেন, ‘গর্ভকালীন এবং নবজাতক সন্তানকে রেখে কত কষ্ট করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছি তা আমি জানি। সব ধাপ পেরিয়ে আজ শুধু ভেরিফিকেশনের কারণে বাদ পড়ায় আমরা পরিবারসহ স্তব্ধ হয়ে গেছি। আমাকে কেন বাদ দেওয়া হলো, সংশ্লিষ্টদের কাছে আমি তার স্পষ্ট কারণ জানতে চাই।’
​রাজনৈতিক বা অন্য কোনো অযৌক্তিক কারণে যেন কোনো যোগ্য প্রার্থীর ভবিষ্যৎ এভাবে নষ্ট না হয়, সেজন্য বিষয়টি পুনরায় তদন্ত ও যাচাই করে তাকে দ্রুত শিক্ষক পদে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন সুমাইয়া ও তার পরিবার।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোবাইলের আলোয় কবর খোঁড়া হলো সাঈদী মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর

১

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার প্রদান

২

মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবুর রহমান সাঈদ-এর স্মরণে ১৫টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

৩

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: ৪ নেতার নতুন দায়িত্ব, বিলুপ্ত ৭ পদ

৪

হামলার আশঙ্কায় বাংকারে যুবরাজ সালমান, রিয়াদে অনলাইনে পাঠদান ও সর্বোচ্চ সতর্কতা

৫

মঠবাড়িয়ায় প্রবাসীর জমি দখলচেষ্টা ও ঘর ভাঙচুরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে মামলা

৬

মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ৬টি পূজামণ্ডপে অনুদান দিলেন বিএনপি নেতা কামাল মুন্সি

৭

না ফেরার দেশে সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন

৮

মঠবাড়িয়ায় কাশফুলের মাঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বিনোদনকেন্দ্রের দাবি স্থানীয়দের

৯

মঠবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০

নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপিত

১১

ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোলাইমান এর নেতৃত্বে শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন

১২

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে : নুরুল হক নূর

১৩

বরগুনায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করলেন নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ও নেতাকর্মীরা

১৪

মঠবাড়িয়া সরকারি কলেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে কেক কাটলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 

১৫

কার্যক্রম স্থগিত আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ

১৬

গর্ভকালীন পড়াশোনা ও নবজাতক সন্তানকে সামলে সাফল্য, শেষ পর্যন্ত ভেরিফিকেশনে বাদ পিরোজপুরের সুমাইয়া

১৭

নিজ থানায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ

১৮

অনুমতি থাকা সত্ত্বেও জাসদের পূর্বনির্ধারিত প্রতিনিধি সভায় যুবদলের হামলার অভিযোগ ও ৩৫০ নেতাকর্মী আটক

১৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় যুবলীগ নেতা রিয়াজ হাওলাদারের উদ্যোগে খাবার বিতরণ

২০