ব্রেকিংঃ
বিশেষ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশেষ চাহিদাসম্পন্ন কোটায় চূড়ান্ত হয়েও ভেরিফিকেশনে বাদ রাবির জাহিদ, পরিবারে হতাশার ছায়া

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও পুলিশ ও গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনে নিয়োগবঞ্চিত হয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. জাহিদ হাসান। মঠবাড়িয়া উপজেলায় সুপারিশপ্রাপ্ত ৮৩ জন প্রার্থীর মধ্যে তার মেধাক্রম ছিল ৫৪তম। বিশেষ চাহিদাসম্পন্ন কোটায় আবেদন করে এই সফলতা অর্জন করলেও শেষ পর্যন্ত নিয়োগপত্র হাতে না পাওয়ায় ভেঙে পড়েছেন জাহিদ ও তার পরিবার।​গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মাঝে নিয়োগপত্র বিতরণ শুরু হয়। নির্ধারিত দিনে অন্য প্রার্থীরা আনন্দচিত্তে নিয়োগপত্র গ্রহণ করলেও জাহিদের কপালে তা জোটেনি। পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভেরিফিকেশনে তাকে ‘অনুপযুক্ত’ হিসেবে বিবেচনা করা হয়েছে বলে জানতে পেরেছেন তিনি, যার কোনো স্পষ্ট বা সন্তোষজনক কারণ এখনও তাকে জানানো হয়নি।পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান ২৮ বছর বয়সী জাহিদ। তার বাবা আবু জাফর হাওলাদার একজন কৃষক এবং মা জাহানারা বেগম গৃহিণী। অভাব-অনটনের সংসার হলেও পড়াশোনায় কখনো পিছু হটেননি জাহিদ। সাপলেজা মডেল হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ডক্টর রুস্তম আলী ফরাজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর পরিবারের প্রথম সদস্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার গৌরব অর্জন করেন তিনি। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হয়ে সেখান থেকেই সফলতার সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।কান্নাজড়িত কণ্ঠে জাহিদ বলেন, ‘আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। এখন ভেরিফিকেশনের কারণে নিয়োগ না পাওয়ায় আমি ও আমার পরিবারের সদস্যরা গভীরভাবে হতাশ। খবরটি শোনার পর মা কান্না করেছেন, বাবাও স্তব্ধ হয়ে পড়েছেন। আমাকে কেন বাদ দেওয়া হলো, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার স্পষ্ট ব্যাখ্যা চাই।’জাহিদের দাবি, তার জীবনে কোনো রাজনৈতিক পদ-পদবি ছিল না এবং তার বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি মামলা বা অভিযোগও নেই। বিশেষ চাহিদাসম্পন্ন কোটার একজন যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও তাকে কেন বাদ দেওয়া হলো—তা তার বোধগম্য নয়। সাপলেজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার মোল্লাসহ স্থানীয়রা জানান, জাহিদ ও তার পরিবার অত্যন্ত সৎ ও ভালো মানুষ, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।এদিকে ভেরিফিকেশনের বিষয়টি পুনর্বিবেচনা করে তাকে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন জাহিদ। নিয়োগপত্র না পাওয়ার দুঃসংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ গ্রুপে শেয়ার করার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন মহলে তীব্র হতা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই এই অযৌক্তিক ভেরিফিকেশন প্রক্রিয়ার সুষ্ঠু তদন্ত ও জাহিদের ন্যায়বিচার দাবি করেছেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোবাইলের আলোয় কবর খোঁড়া হলো সাঈদী মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর

১

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার প্রদান

২

মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবুর রহমান সাঈদ-এর স্মরণে ১৫টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

৩

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: ৪ নেতার নতুন দায়িত্ব, বিলুপ্ত ৭ পদ

৪

হামলার আশঙ্কায় বাংকারে যুবরাজ সালমান, রিয়াদে অনলাইনে পাঠদান ও সর্বোচ্চ সতর্কতা

৫

মঠবাড়িয়ায় প্রবাসীর জমি দখলচেষ্টা ও ঘর ভাঙচুরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে মামলা

৬

মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ৬টি পূজামণ্ডপে অনুদান দিলেন বিএনপি নেতা কামাল মুন্সি

৭

না ফেরার দেশে সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন

৮

মঠবাড়িয়ায় কাশফুলের মাঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বিনোদনকেন্দ্রের দাবি স্থানীয়দের

৯

মঠবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০

নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপিত

১১

ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোলাইমান এর নেতৃত্বে শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন

১২

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে : নুরুল হক নূর

১৩

বরগুনায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করলেন নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ও নেতাকর্মীরা

১৪

মঠবাড়িয়া সরকারি কলেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে কেক কাটলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 

১৫

কার্যক্রম স্থগিত আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ

১৬

গর্ভকালীন পড়াশোনা ও নবজাতক সন্তানকে সামলে সাফল্য, শেষ পর্যন্ত ভেরিফিকেশনে বাদ পিরোজপুরের সুমাইয়া

১৭

নিজ থানায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ

১৮

অনুমতি থাকা সত্ত্বেও জাসদের পূর্বনির্ধারিত প্রতিনিধি সভায় যুবদলের হামলার অভিযোগ ও ৩৫০ নেতাকর্মী আটক

১৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় যুবলীগ নেতা রিয়াজ হাওলাদারের উদ্যোগে খাবার বিতরণ

২০