মাদক কান্ডে পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রুবেল আহসান বহিষ্কৃত
পিরোজপুর প্রতিনিধি:
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পিরোজপুর জেলা শাখা থেকে মঠবাড়িয়া উপজেলাধীন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রুবেল আহসানকে বহিষ্কার করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পিরোজপুর জেলা শাখার দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) খালিদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রুবেল আহসানকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পিরোজপুর জেলা শাখার সভাপতি সালাউদিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।