জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা। সম্প্রতি জাতিসংঘ সভাপতি খলিলুর রহমান তাঁর ৪০ সদস্যের নতুন কার্যালয় (ক্যাবিনেট) গঠন করেন, যেখানে জাইমা রহমানসহ মোট ছয়জন বাংলাদেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। ব্যারিস্টার জাইমা রহমান যুক্তরাজ্যের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ এবং পরবর্তীতে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। এই কার্যালয়ে প্রবীণ কূটনীতিক আব্দুল আলিম ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে এবং মোয়াজ্জেম হোসেন, মাফিজুল ইসলাম, জাকির আহমেদ ও মো. রফিকুল আলম মোল্লা বিভিন্ন বিভাগের উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছেন।