ব্রেকিংঃ
স্টাফ রিপোর্টার
২২ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে আটক করলো ডিবি

বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা বরিশাল এনামুল হক বাহারকে ধরতে বাসায় অভিযান চালিয়ে না পেয়ে তাঁর কিশোর ছেলেকে এবং মিরাজ হোসেন (২৫) নামে স্থানীয় এক যুবকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার দুপুরে নগরের ২৩ নম্বর ওয়ার্ডের দরগাবাড়ি সড়কের তিতুমীর লেনে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।আটক কিশোর বাফতিন আহমেদ জিহান (১৬) বরিশাল জিলা স্কুল থেকে এ বছর এসএসসি পাস করেছে। তার মা সাথী আক্তার জানান, তাঁর স্বামী বাহার সব মামলায় জামিনে আছেন। পুলিশ বাসায় অভিযান চালিয়ে বাবাকে না পেয়ে নাবালক ছেলেকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেছে।ছড়িয়ে পড়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা কিশোর জিহানকে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় তার মা বাধা দেওয়ার চেষ্টা করছেন। চিৎকার ও হইচইয়ের মধ্যে আশপাশে জড়ো হয়েছে উৎসুক জনতা। একপর্যায়ে ধাক্কা লেগে পড়ে যান জিহানের মা সাথী। পরে পুলিশ পিকআপে করে জিহানকে আটক করে নিয়ে চলে যায়।সাথী আক্তার বলেন, ‘আমার স্বামী জোহরের নামাজ পড়তে মসজিদে গেলে হঠাৎ বাসার সামনে ধস্তাধস্তির আওয়াজ শুনতে পাই। গিয়ে দেখি আমার ছেলেকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। আমি পুলিশকে তখন বলেছি, বাহার সব মামলায় জামিনে আছে। আমাদের কাছে কাগজ আছে। তবু তিনজন মিলে আমার ছেলেকে নিয়ে গেছে। বাধা দিলে আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়।’সাথী আরও বলেন, ‘আমার ছেলেকে গামছা পেঁচিয়ে টেনেহিঁচড়ে নিয়ে গেছে। পুলিশকে বলেছি, আমার ছেলে তো নাবালক, থানা-পুলিশ কিছুই চেনে না।’
এ বিষয়ে জানতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিমের মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ২৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ডিবি কিশোরকে ধরেছে, কিন্তু এখনো থানায় হস্তান্তর করেনি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোবাইলের আলোয় কবর খোঁড়া হলো সাঈদী মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর

১

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার প্রদান

২

মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবুর রহমান সাঈদ-এর স্মরণে ১৫টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

৩

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: ৪ নেতার নতুন দায়িত্ব, বিলুপ্ত ৭ পদ

৪

হামলার আশঙ্কায় বাংকারে যুবরাজ সালমান, রিয়াদে অনলাইনে পাঠদান ও সর্বোচ্চ সতর্কতা

৫

মঠবাড়িয়ায় প্রবাসীর জমি দখলচেষ্টা ও ঘর ভাঙচুরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে মামলা

৬

মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ৬টি পূজামণ্ডপে অনুদান দিলেন বিএনপি নেতা কামাল মুন্সি

৭

না ফেরার দেশে সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন

৮

মঠবাড়িয়ায় কাশফুলের মাঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বিনোদনকেন্দ্রের দাবি স্থানীয়দের

৯

মঠবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০

নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপিত

১১

ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোলাইমান এর নেতৃত্বে শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন

১২

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে : নুরুল হক নূর

১৩

বরগুনায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করলেন নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ও নেতাকর্মীরা

১৪

মঠবাড়িয়া সরকারি কলেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে কেক কাটলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 

১৫

কার্যক্রম স্থগিত আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ

১৬

গর্ভকালীন পড়াশোনা ও নবজাতক সন্তানকে সামলে সাফল্য, শেষ পর্যন্ত ভেরিফিকেশনে বাদ পিরোজপুরের সুমাইয়া

১৭

নিজ থানায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ

১৮

অনুমতি থাকা সত্ত্বেও জাসদের পূর্বনির্ধারিত প্রতিনিধি সভায় যুবদলের হামলার অভিযোগ ও ৩৫০ নেতাকর্মী আটক

১৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় যুবলীগ নেতা রিয়াজ হাওলাদারের উদ্যোগে খাবার বিতরণ

২০