ফরিদপুরের মধুখালীতে রাস্তার পাশ থেকে তিনটি কার্টনে রাখা অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা সকালে রাস্তার পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে কার্টন খুলে এক ব্যক্তির দেহের বিচ্ছিন্ন ছয়টি অংশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তার পরিচয় এখনো শনাক্ত হয়নি। মধুখালী থানার ওসি জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদ্ঘাটনে পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।