ব্রেকিংঃ
বিশেষ প্রতিনিধি শাহজাহান
১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়া সরকারি হাসপাতালে টেকনিক্যাল স্টাফ না থাকায় ব্যাহত হচ্ছে পরীক্ষা নিরীক্ষা

 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট ও অব্যবস্থাপনার কারনে ব্যাহত হচ্ছে সাধারণ রোগীদের পরীক্ষা নিরীক্ষা। পরীক্ষা করার জন্য টেকনিক্যাল স্টাফ না থাকায় রোগীদের বাইরে থেকে অতিরিক্ত খরচে পরীক্ষা করতে হয় বলে জানা গেছে। হাসপাতাল থেকে বিভিন্ন অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে দালাল চক্রের বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা গেছে,হাসপাতালটিতে ৮টি পদের বিপরীতে মাত্র ১ জন মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে ল্যবরেটরি চালানো হচ্ছে। ল্যাব ও অন্যান্য কারিগরি কাজের জন্য অনুমোদিত ৮টি পদের বিপরীতে ৭টি পদই দীর্ঘকাল ধরে শূন্য রয়েছে। মাত্র ১ জন টেকনোলজিস্টের পক্ষে প্রতিদিন শতশত রোগীর রক্ত,মল-মুত্র ও অন্যান্য পরীক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডাঃ সৌমিত্র সিনহা রায় জানান, প্রতিদিন আউটডোরে ৭০০/৮০০ রোগী হয়।১ জন চিকিৎসককে গড়ে ১০০ জন রোগী দেখতে হয়।এসব রোগীদের টেস্টের জন্য হাসপাতালে ১ জন মাত্র টেকনিশিয়ান রয়েছে। একমাত্র এই টেকনিশিয়ান ছুটিতে থাকলে যক্ষা পরীক্ষার জন্য ব্রাক থেকে নিয়োজিত ল্যাব সহকারীকে দিয়ে হাসপাতালের পরীক্ষা নিরীক্ষা চালু রাখা হয়।

সিভিল সার্জন ডাঃ মতিউর রহমান জানান, হাসপাতালে জনবল সংকটের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ অবগত আছে।নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে আমাদের কিছু করার নেই।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোবাইলের আলোয় কবর খোঁড়া হলো সাঈদী মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর

১

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার প্রদান

২

মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবুর রহমান সাঈদ-এর স্মরণে ১৫টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

৩

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: ৪ নেতার নতুন দায়িত্ব, বিলুপ্ত ৭ পদ

৪

হামলার আশঙ্কায় বাংকারে যুবরাজ সালমান, রিয়াদে অনলাইনে পাঠদান ও সর্বোচ্চ সতর্কতা

৫

মঠবাড়িয়ায় প্রবাসীর জমি দখলচেষ্টা ও ঘর ভাঙচুরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে মামলা

৬

মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ৬টি পূজামণ্ডপে অনুদান দিলেন বিএনপি নেতা কামাল মুন্সি

৭

না ফেরার দেশে সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন

৮

মঠবাড়িয়ায় কাশফুলের মাঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বিনোদনকেন্দ্রের দাবি স্থানীয়দের

৯

মঠবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০

নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপিত

১১

ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোলাইমান এর নেতৃত্বে শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন

১২

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে : নুরুল হক নূর

১৩

বরগুনায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করলেন নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ও নেতাকর্মীরা

১৪

মঠবাড়িয়া সরকারি কলেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে কেক কাটলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 

১৫

কার্যক্রম স্থগিত আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ

১৬

গর্ভকালীন পড়াশোনা ও নবজাতক সন্তানকে সামলে সাফল্য, শেষ পর্যন্ত ভেরিফিকেশনে বাদ পিরোজপুরের সুমাইয়া

১৭

নিজ থানায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ

১৮

অনুমতি থাকা সত্ত্বেও জাসদের পূর্বনির্ধারিত প্রতিনিধি সভায় যুবদলের হামলার অভিযোগ ও ৩৫০ নেতাকর্মী আটক

১৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় যুবলীগ নেতা রিয়াজ হাওলাদারের উদ্যোগে খাবার বিতরণ

২০