ব্রেকিংঃ
স্টাফ রিপোর্টার
১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে ভ‍্যানচালককে হ’ত্যা, অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে

বরিশালে ভ‍্যানচালককে হ’ত্যা, অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে

বরিশালের বাকেরগঞ্জে পূর্ববিরােধের জেরে সুমন সিকদার (৩৮) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযােগ উঠেছে। এ ঘটনায় যুবদল কর্মী রিগ্যান হাওলাদারকে দায়ী করেছেন নিহতের মা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন সিকদার কালেরকাঠী গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে।

সুমনের মা মনােয়ারা বেগমের অভিযােগ, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে স্থানীয় যুবদল কর্মী রিগ্যান হাওলাদারের সঙ্গে পূর্বশত্রতার জেরে তার ছেলে সুমনের তর্কাতর্কি ও হাতাহাতি হয়। একপর্যায়ে রিগ্যান হাওলাদার ও তার সঙ্গে থাকা মনা তালুকদারসহ ৮ থেকে ১০ জন ধারালাে অস্ত্র নিয়ে সুমনের মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে এলােপাতাড়ি কোপান। একপর্যায়ে সুমনকে মৃত ভেবে হামলাকারীরা পাশের একটি পুকুরে ফেলে চলে যায় বলে অভিযোাগ করেন তার মা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে সুমনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্নেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।

নিহতের ছেলে তানভীর সিকদার ও স্থানীয়দের দাবি, পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মনা তালুকদারের সঙ্গে সুমনের পূর্ববিরােধ ছিল। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা অভিযােগ করেন। বাকেরগঞ্জ থানার ওসি আদিল হােসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার কে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো ম’র’দে’হ উদ্ধার

বন্ধুর বিপদে হাত বাড়ালেন নেইমার, নতুন ঠিকানা পেলেন কৌতিনহো

মঠবাড়িয়া সরকারি হাসপাতালে টেকনিক্যাল স্টাফ না থাকায় ব্যাহত হচ্ছে পরীক্ষা নিরীক্ষা

২০৩০ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিয়ে যা বলল ফিফা

১৯ সেপ্টেম্বর রংপুরে জামায়াতের দ্বিতীয় লং মার্চ ঘোষণা

বরিশালে ভ‍্যানচালককে হ’ত্যা, অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে

খিলগাঁওয়ে যুবকের ম’র’দেহ উ’দ্ধার, হত্যায় জড়িত ১ জন গ্রে’প্তা’র

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

সুন্দরবনে ‘নানা ভাই বাহিনীর’ প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

১০

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

১১

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

১২

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

১৩

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

১৪

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

১৫

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

১৬

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

১৭

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১৮

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১৯

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

২০