দীর্ঘদিন পর প্রকাশ্যে মিছিল করেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা , পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রলীগ। মঠবাড়িয়া উপজেলার পৌর সভা শহরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবিতে ৪/ ৯ /২০২৬ তারিখ সকাল ৭ টায়র সময় মঠবাড়িয়া পৌরসভার সামনে থেকে শুরু করে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে মিছিল শেষ করেন এবং সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় তারা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য আমরা আজকের মিছিল করেছি এবং সকল রাজবন্দীদের মুক্তি চাই তারা আরো বলেন মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুর রহমান এর নেতৃত্বে আগামীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য সকল আন্দোলন সংগ্রাম করে যাবো। আরো বলেন বর্তমান সরকারের কাছে আমরা বলতে চাই শেখ হাসিনার নামে মামলা প্রত্যাহার করুন সকল আওয়ামী লীগের সহযোগী সংগঠনের রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে করুন। এর ব্যত্যয় ঘটলে আগামীতে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব আমরা। আমরা প্রশাসনকে বলতে চাই আমরা শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল করতে চাই। আমরা আপনাদের পুলিশ সদস্যদের হত্যার বিচার চাই। তাই আশা করি প্রশাসন আমাদের শান্তিকামী নেতা কর্মীদের হয়রানি করবেন না।। এ সময় নেতাকর্মীদের আজকের মিছিলে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে উক্ত সভা সমাপ্ত ঘোষণা করেন উপজেলা ছাত্রলীগ নেতা ও পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার আহমেদ মিলন।