ব্রেকিংঃ
বিশেষ প্রতিনিধি
৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে সাবেক শিক্ষক ও জেলা জজ আদালতের আইনজীবী আবুল হোসেনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় মেহেদী হাসান তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০২৫ সালের ১৬ মে সদর মডেল থানায় দায়েরকৃত অপহরণ মামলার পলাতক আসামি ছিলেন। ভুক্তভোগী শিক্ষক আবুল হোসেনের স্ত্রী হাছিনা আক্তার মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তারকৃত তুষার লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার ভেন্ডর বাড়ির বাহার উদ্দিনের ছেলে। তিনি নিজেকে জামায়াতের লক্ষ্মীপুর শহর যুব বিভাগের সহপ্রচার সম্পাদক হিসেবে পরিচয় দিতেন।

কিন্তু জামায়াত ২০২৫ সালের ২৯ জুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, তুষার জামায়াতের কেউ নয়। তবে সম্প্রতি জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটির পরিচিত সভায় তাকে দেখা গেছে।

মামলা সূত্র জানায়, ২০২৫ সালের ১৫ মে শহরের বাগবাড়ি এলাকা থেকে আবুল হোসেনকে মোটরসাইকেলযোগে অভিযুক্ত তুষারসহ প্রায় ১০ জন অজ্ঞাত স্থানে নিয়ে যান। আবুল হোসেন বালিকা বিদ্যা নিকেতনের সাবেক প্রধান শিক্ষক ও জেলা জজ আদালতের আইনজীবী। পরে তার পকেটে থাকা বাউবি শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে যান তুষারসহ অভিযুক্তরা। এরপরও তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। ওই টাকা না দেওয়ায় তাকে মারধর করা হয়। পরে তাকে বালিকা বিদ্যানিকেতন এলাকায় এনে ভয়ভীতি দেখানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আবুল হোসেনকে উদ্ধার করে।

ভুক্তভোগী আবুল হোসেন বলেন, তুষার আমাকে অপহরণ করেছিলেন, টাকাও নিয়েছেন। তিনি আমার ১০ লাখ টাকার মতো ক্ষতি করেছেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমি তার শাস্তি চাই।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ কালবেলাকে বলেন, তুষার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১০

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৩

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

১৪

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৫

খড়ের গাদায় ডিলারের সার মজুত, বাজারে সংকট

১৬

মঠবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

১৭

আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

১৮

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

১৯

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অ’স্ত্র হাতে থাকা দুই যুবক শনাক্ত

২০