ব্রেকিংঃ
বিশেষ প্রতিনিধি
৩০ অগাস্ট ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলাদেশ – ভারত হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

 

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।তবে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল জানান, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় ভারতের হিলি স্থলবন্দর বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় সেখানকার ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য রপ্তানি ও আমদানি বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, ভারতীয় ব্যবসায়ীদের এ সিদ্ধান্তের কারণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচলও বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, পণ্য আমদানি-রপ্তানি বন্ধের কারণে যাত্রী পারাপারে কোনো প্রভাব পড়েনি। বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।হঠাৎ করে আমদানি-রপ্তানি বন্ধ হওয়ায় স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১০

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৩

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

১৪

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৫

খড়ের গাদায় ডিলারের সার মজুত, বাজারে সংকট

১৬

মঠবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

১৭

আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

১৮

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

১৯

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অ’স্ত্র হাতে থাকা দুই যুবক শনাক্ত

২০