ব্রেকিংঃ
বিশেষ প্রতিনিধি
২৬ অগাস্ট ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা বাহিনী এখন পূর্ণ শক্তিতে সক্রিয়: সালাহউদ্দিন

সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে। দায়িত্ব নেওয়ার সময় বাহিনীগুলোর মনোবল ও কর্মপরিবেশ নাজুক ছিল। গত ছয় মাসে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

তিনি দাবি করেন, অপরাধ সংঘটনের পরপরই পুলিশ জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হচ্ছে। রংপুরের চার খুনের ঘটনাতেও দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

সালাহউদ্দিন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আধুনিক ও জনবান্ধব করার পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। ভালো কাজের জন্য পুরস্কার এবং অপরাধের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোবাইলের আলোয় কবর খোঁড়া হলো সাঈদী মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর

১

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার প্রদান

২

মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবুর রহমান সাঈদ-এর স্মরণে ১৫টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

৩

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: ৪ নেতার নতুন দায়িত্ব, বিলুপ্ত ৭ পদ

৪

হামলার আশঙ্কায় বাংকারে যুবরাজ সালমান, রিয়াদে অনলাইনে পাঠদান ও সর্বোচ্চ সতর্কতা

৫

মঠবাড়িয়ায় প্রবাসীর জমি দখলচেষ্টা ও ঘর ভাঙচুরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে মামলা

৬

মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ৬টি পূজামণ্ডপে অনুদান দিলেন বিএনপি নেতা কামাল মুন্সি

৭

না ফেরার দেশে সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন

৮

মঠবাড়িয়ায় কাশফুলের মাঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বিনোদনকেন্দ্রের দাবি স্থানীয়দের

৯

মঠবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০

নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপিত

১১

ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোলাইমান এর নেতৃত্বে শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন

১২

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে : নুরুল হক নূর

১৩

বরগুনায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করলেন নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ও নেতাকর্মীরা

১৪

মঠবাড়িয়া সরকারি কলেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে কেক কাটলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 

১৫

কার্যক্রম স্থগিত আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ

১৬

গর্ভকালীন পড়াশোনা ও নবজাতক সন্তানকে সামলে সাফল্য, শেষ পর্যন্ত ভেরিফিকেশনে বাদ পিরোজপুরের সুমাইয়া

১৭

নিজ থানায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ

১৮

অনুমতি থাকা সত্ত্বেও জাসদের পূর্বনির্ধারিত প্রতিনিধি সভায় যুবদলের হামলার অভিযোগ ও ৩৫০ নেতাকর্মী আটক

১৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় যুবলীগ নেতা রিয়াজ হাওলাদারের উদ্যোগে খাবার বিতরণ

২০