ব্রেকিংঃ
বিশেষ প্রতিনিধি
২২ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশি বংশোদ্ভুত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে তার ঘাড়ের পেছনে চড় মারায় জরিমানার মুখে পড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ঘটনাটি ঘটে। ম্যাচের একপর্যায়ে কুইন সুলিভানের সঙ্গে মেসির কথা কাটাকাটি হয়। এ সময় কুইনের মাথার পেছনে মৃদু চড় দেন মেসি। ঘটনাটিকে কেন্দ্র করে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ মেসিকে জরিমানা করেছে। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।

বাংলাদেশি ফুটবলে পরিচিত ‘সুলিভান ব্রাদার্স’ পরিবারের সদস্য কুইন সুলিভান। তার ছোট ভাই কাভান সুলিভানও একই ম্যাচে আলোচনায় আসেন। ম্যাচের শেষ দিকে মাঠে সংঘর্ষে জড়ানোর ঘটনায় কাভান ও ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখানো হয়েছিল।তবে শুক্রবার কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এমএলএস। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে কাভানের শাস্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

ম্যাচের আরেক ঘটনায় মায়ামির ইয়ান ফ্রেও জরিমানার শাস্তি পেয়েছেন। পেনাল্টি বক্সে বল নিয়ে ঢোকার সময় কুইন সুলিভান পড়ে গেলে ফ্রের সঙ্গে তার জটলা তৈরি হয়। একপর্যায়ে ফ্রে সুলিভানের ঘাড় ধরে ফেলেন। পরে উঠে দাঁড়িয়ে ফ্রেকে ট্যাকল করেন সুলিভান।

উল্লেখ্য, কুইন সুলিভানের বড় দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই পরিবারের ফুটবলাররা যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশের ফুটবল অঙ্গনেও পরিচিত।

এদিকে ওই ম্যাচে ব্যক্তিগতভাবেও স্মরণীয় রাত কাটিয়েছেন মেসি। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এ ম্যাচেই প্রথম গোল করেন আর্জেন্টাইন তারকা। পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোবাইলের আলোয় কবর খোঁড়া হলো সাঈদী মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর

১

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার প্রদান

২

মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবুর রহমান সাঈদ-এর স্মরণে ১৫টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

৩

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: ৪ নেতার নতুন দায়িত্ব, বিলুপ্ত ৭ পদ

৪

হামলার আশঙ্কায় বাংকারে যুবরাজ সালমান, রিয়াদে অনলাইনে পাঠদান ও সর্বোচ্চ সতর্কতা

৫

মঠবাড়িয়ায় প্রবাসীর জমি দখলচেষ্টা ও ঘর ভাঙচুরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে মামলা

৬

মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ৬টি পূজামণ্ডপে অনুদান দিলেন বিএনপি নেতা কামাল মুন্সি

৭

না ফেরার দেশে সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন

৮

মঠবাড়িয়ায় কাশফুলের মাঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বিনোদনকেন্দ্রের দাবি স্থানীয়দের

৯

মঠবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০

নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপিত

১১

ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোলাইমান এর নেতৃত্বে শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন

১২

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে : নুরুল হক নূর

১৩

বরগুনায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করলেন নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ও নেতাকর্মীরা

১৪

মঠবাড়িয়া সরকারি কলেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে কেক কাটলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 

১৫

কার্যক্রম স্থগিত আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ

১৬

গর্ভকালীন পড়াশোনা ও নবজাতক সন্তানকে সামলে সাফল্য, শেষ পর্যন্ত ভেরিফিকেশনে বাদ পিরোজপুরের সুমাইয়া

১৭

নিজ থানায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ

১৮

অনুমতি থাকা সত্ত্বেও জাসদের পূর্বনির্ধারিত প্রতিনিধি সভায় যুবদলের হামলার অভিযোগ ও ৩৫০ নেতাকর্মী আটক

১৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় যুবলীগ নেতা রিয়াজ হাওলাদারের উদ্যোগে খাবার বিতরণ

২০