ব্রেকিংঃ
বিশেষ প্রতিনিধি
২০ অগাস্ট ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রংপুরের মিঠাপুকুরে জমি ও পারিবারিক বিরোধের জেরে মিজানুর রহমান (৪৬) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে তাকে বহনকারী রিকশা-ভ্যানের গতিরোধ করে হামলা চালানো হয় বলে অভিযোগ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পশ্চিমপাড়া (পোড়ারহাট) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। বাড়ির পাশে পোড়ারহাট বাজারে তার একটি মুদি দোকান রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিবেশী আব্দুল কাফি মুন্সির সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে মিজানুরের বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। মঙ্গলবার দুপুরে দোকানের সামনে বসে থাকার সময় প্রতিপক্ষের লোকজন মোটরসাইকেল দিয়ে তার পায়ে ধাক্কা দেন বলে অভিযোগ। এ ঘটনার প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে মিজানুরকে হত্যার হুমকি দেওয়া হয়।পরে মিজানুর তার মা আজুবা বেগমকে সঙ্গে নিয়ে থানায় জিডি করতে যান। জিডি করে রাতে বাড়ি ফেরার সময় দোকানের কাছাকাছি পৌঁছালে একদল ব্যক্তি তাদের বহনকারী রিকশা-ভ্যানের পথরোধ করে।

অভিযোগ অনুযায়ী, নুরনবী, নুর মোহাম্মদ, মাসুদ, মোস্তাফিজার, কালাম, মাহফুজারসহ ১০ থেকে ১২ জন বঁটি, রামদা, ছুরি ও লাঠি নিয়ে মিজানুরের ওপর হামলা চালান। তাকে ভ্যান থেকে নামিয়ে প্রথমে লাঠি দিয়ে মারধর এবং পরে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়।

এ সময় ছেলেকে বাঁচাতে আজুবা বেগম হামলাকারীদের কাছে হাতজোড় করে মিনতি করলেও তাকে সরিয়ে দিয়ে মিজানুরের ওপর আবারও হামলা চালানো হয় বলে অভিযোগ। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের মা আজুবা বেগম বুধবার মিঠাপুকুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বোন রেখা বেগম বলেন, তার ভাই নিয়মিত ফোন করে পরিবারের খোঁজখবর নিতেন। তাকে বিনা দোষে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।

প্রতিবেশী দেলোয়ার হোসেন ও আব্দুল করিম জানান, মিজানুরকে ভ্যান থেকে নামিয়ে প্রথমে লাঠি দিয়ে মারধর করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিয়ে যা বলল ফিফা

১৯ সেপ্টেম্বর রংপুরে জামায়াতের দ্বিতীয় লং মার্চ ঘোষণা

বরিশালে ভ‍্যানচালককে হ’ত্যা, অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে

খিলগাঁওয়ে যুবকের ম’র’দেহ উ’দ্ধার, হত্যায় জড়িত ১ জন গ্রে’প্তা’র

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

সুন্দরবনে ‘নানা ভাই বাহিনীর’ প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

১০

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

১১

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

১২

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

১৩

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

১৪

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১৫

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১৬

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১৭

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১৮

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৯

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

২০