খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পলাতক বন্দিকে পুনরায় আটক করেছে কারা গোয়েন্দা সংস্থা(P.I.U.) প্রিজন্স ইন্টেলিজেন্স ইউনিট এর একটি চৌকস টিম। গত ০৫-০৯-২০২৫ তারিখে খাগড়াছড়ি জেলা কারাগার থেকে বন্দি শফিকুল ইসলাম, পিতা: নুরুল ইসলাম পলায়ন করে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করতে সক্ষম হননি এরই মাঝে সুখবর নিয়ে আসেন কারা গোয়েন্দা সংস্থা (P.I.U.) টিম পরিচালনা কারী প্রধান জাকির হোসেন রিয়াল (কারা গোয়েন্দা সংস্থা) এর নেতৃত্বে PIU ইউনিট এর সদস্যরা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করেন গত দুই মাস যাবৎ নিরলস পরিশ্রম করে ছদ্মবেশে তাকে অনুসরণ করতে থাকে। অদ্য ২০ আগষ্ট ২০২৬ তারিখ চট্টগ্রামের চান্দনাইশ তার নিজ আত্তিয়র বাড়ি থেকে গোপন সংবাদ এবং প্রিজন্স ইন্টেলিজেন্স ইউনিটের সদস্যদের নজরে রেখে পলাতক বন্দি শফিকুল কে পুনরায় আটক করতে সক্ষম হন।