বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শফিউল ইসলাম সুহাসের মা মারা গেছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন জাতীয় দলের আরেক সাবেক পেসার ও শফিউলের বন্ধু রুবেল হোসেন।
ফেসবুক পোস্টে রুবেল হোসেন জানান, শফিউল ইসলামের মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। বন্ধুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
রুবেল জানান, শফিউল ইসলামের মায়ের জানাজা তার নিজ এলাকা বগুড়ায় অনুষ্ঠিত হবে।