ব্রেকিংঃ
স্টাফ রিপোর্টার
১৮ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গু;লি, পাঁচ যুবক আ;হ’ত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া ছররা গুলিতে পাঁচজন আ’হ’ত হয়েছেন। গায়েহলুদের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে তাঁদের লক্ষ্য করে গুলি করা হয়।

সোমবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মোশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মো. বাবলু (২৫) শঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য আহতরা হলেন নজরুল ইসলাম ওরফে শান্ত (২৫), মারুফ আহাম্মেদ (২৫), জসিম উদ্দিন (২৭) ও সাকিব হোসেন (২৫)। তাঁদের মধ্যে বাবলু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দারা জানান, আ’হ’ত যুবকেরা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কাজ করেন। পাশাপাশি তাঁরা জামায়াতের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। রাতে তাঁরা মোশাকপুর গ্রামের একটি গায়েহলুদের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে ওই অনুষ্ঠানের আয়োজক পরিবারের কয়েকজন সদস্যও ছিলেন।

আহত নজরুল ইসলাম জানান, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁরা অনুষ্ঠানের উদ্দেশে যাচ্ছিলেন। পথে পেছন থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছররা গুলিতে আহত হয়ে সড়কে পড়ে যান। তাঁদের মাথা, হাত ও পিঠে গুলি লাগে।

নজরুলের দাবি, হামলাকারীদের মধ্যে দুজনকে তিনি চিনতে পেরেছেন। তাঁদের একজন হারুন এবং অন্যজন পিচ্চি রিয়াদ নামে পরিচিত। তাঁর ভাষ্য, পিচ্চি রিয়াদ তাঁকে বলেন, ‘তুই জামায়াত-শিবির করিস।’ এরপর তাঁর পায়ে অস্ত্র ঠেকিয়ে আবার গুলি করার হুমকি দেওয়া হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজিব উদ্দিন চৌধুরী জানান, রাতেই ছররা গুলিতে আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের চিকিৎসা চলছে।

হামলার অভিযোগের বিষয়ে হারুন ও রিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি। স্থানীয়ভাবেও তাঁদের খোঁজ মেলেনি। ঘটনার পর তাঁরা আত্মগোপনে রয়েছেন বলে বাসিন্দারা জানিয়েছেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে গুলি করার বিষয়টি তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোবাইলের আলোয় কবর খোঁড়া হলো সাঈদী মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর

১

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার প্রদান

২

মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবুর রহমান সাঈদ-এর স্মরণে ১৫টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

৩

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: ৪ নেতার নতুন দায়িত্ব, বিলুপ্ত ৭ পদ

৪

হামলার আশঙ্কায় বাংকারে যুবরাজ সালমান, রিয়াদে অনলাইনে পাঠদান ও সর্বোচ্চ সতর্কতা

৫

মঠবাড়িয়ায় প্রবাসীর জমি দখলচেষ্টা ও ঘর ভাঙচুরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে মামলা

৬

মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ৬টি পূজামণ্ডপে অনুদান দিলেন বিএনপি নেতা কামাল মুন্সি

৭

না ফেরার দেশে সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন

৮

মঠবাড়িয়ায় কাশফুলের মাঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বিনোদনকেন্দ্রের দাবি স্থানীয়দের

৯

মঠবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০

নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপিত

১১

ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোলাইমান এর নেতৃত্বে শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন

১২

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে : নুরুল হক নূর

১৩

বরগুনায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করলেন নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ও নেতাকর্মীরা

১৪

মঠবাড়িয়া সরকারি কলেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে কেক কাটলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 

১৫

কার্যক্রম স্থগিত আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ

১৬

গর্ভকালীন পড়াশোনা ও নবজাতক সন্তানকে সামলে সাফল্য, শেষ পর্যন্ত ভেরিফিকেশনে বাদ পিরোজপুরের সুমাইয়া

১৭

নিজ থানায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ

১৮

অনুমতি থাকা সত্ত্বেও জাসদের পূর্বনির্ধারিত প্রতিনিধি সভায় যুবদলের হামলার অভিযোগ ও ৩৫০ নেতাকর্মী আটক

১৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় যুবলীগ নেতা রিয়াজ হাওলাদারের উদ্যোগে খাবার বিতরণ

২০