ব্রেকিংঃ
বিশেষ প্রতিনিধি
১৮ অগাস্ট ২০২৬, ১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শতভাগ জিপিএ-৫ পাওয়া নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের ৩৮২ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (১৬ আগস্ট) শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অভিযোগ রয়েছে, জিপিএ-৫ প্রাপ্তির হার বাড়াতে অনেক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শিক্ষা বোর্ড বিষয়টি তদন্তের উদ্যোগ নেয় এবং শতভাগ জিপিএ-৫ অর্জনের সত্যতা যাচাই ও অভিযোগের ব্যাখ্যা চেয়ে নোটিশ দেয়।

স্কুলের প্রধান শিক্ষক মো. ইমন আহমেদ বলেন, ৪৮৫ জন শিক্ষার্থীর মধ্যে টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ ১০৩ জনকে বাদ দিয়ে ৩৮২ জনকে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় এবং তারা সবাই জিপিএ-৫ অর্জন করেছে।

তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা বোর্ডে জবাব দেওয়া হবে।

এদিকে, শোকজের পর প্রতিষ্ঠানটির শতভাগ জিপিএ-৫ অর্জন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্ত ও জবাবের পর প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিয়ে যা বলল ফিফা

১৯ সেপ্টেম্বর রংপুরে জামায়াতের দ্বিতীয় লং মার্চ ঘোষণা

বরিশালে ভ‍্যানচালককে হ’ত্যা, অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে

খিলগাঁওয়ে যুবকের ম’র’দেহ উ’দ্ধার, হত্যায় জড়িত ১ জন গ্রে’প্তা’র

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

সুন্দরবনে ‘নানা ভাই বাহিনীর’ প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

১০

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

১১

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

১২

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

১৩

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

১৪

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১৫

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১৬

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১৭

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১৮

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৯

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

২০