হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজন মা’রা গেছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে এই মৃ’ত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মা’রা গেছে ৮১৬ জন। আর নিশ্চিত হামে মৃ’ত্যু ৯৯ জনের। সব মিলিয়ে মৃ’ত্যুর সংখ্যা ৯১৫ জন।