ব্রেকিংঃ
বিশেষ প্রতিনিধি
১৭ অগাস্ট ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছুরিকাঘাতে এআইইউবি শিক্ষার্থী সীমান্ত হ’ত্যা, ৩ জনের মৃ’ত্যুদ’ণ্ড

রোববার (১৭ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আলোচিত এ হ’ত্যা মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- অনিক, আকাশ ও চান্দি বাবু। রায় ঘোষণার সময় তিনজনই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। নিহত সীমান্ত দেওভোগ এলাকার মো. আলম পারভেজের ছেলে। তিনি এআইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মামলার আইনজীবী মোহাম্মদ নাজিবুল্লাহ বিপু বলেন, মামলায় মোট ২৭ জন সাক্ষী ছিলেন। এর মধ্যে ২৪ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথি পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃ’ত্যুদণ্ড দিয়েছেন।

২০২৪ সালের ১২ ডিসেম্বর সকাল ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন ২০ বছর বয়সী ওয়াজেদ সীমান্ত। নারায়ণগঞ্জ নগরের দেওভোগ এলাকায় মিন্নত আলী শাহ্ সাহেবের মাজারের সামনে পৌঁছালে পথরোধ করে ছিনতাইকারীরা। ছিনতাইকারীরা তার কাছ থেকে মুঠোফোন ও নগদ ১ হাজার ৮০০ টাকা নিয়ে যায়। এ সময় বাধা দেওয়ায় সীমান্তকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ২ দিন পর ১৪ ডিসেম্বর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সীমান্ত।

আদালত সূত্র ও মামলার আইনজীবীর তথ্য অনুযায়ী, মৃ’ত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির বিরুদ্ধেই আগের একাধিক মামলা রয়েছে। অনিকের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। আর আকাশের বিরুদ্ধে রয়েছে ১০টি মামলা। তার বিরুদ্ধে ছিনতাই, মাদক কারবারি ও সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

অন্যদিকে চান্দি বাবুর বিরুদ্ধেও পুরোনো হ’ত্যা মামলার অভিযোগ রয়েছে। আইনজীবী জানান, ২০২০ সালে নগরের দ্বিগুবাবুর বাজার এলাকায় ভোরে এক সবজি ব্যবসায়ীকে ছিনতাইয়ের সময় হ’ত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ছেলের হ’ত্যার ঘটনায় আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত সীমান্তের বাবা হাজী মোহাম্মদ আলম পারভেজ। তিনি দণ্ড দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১০

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৩

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

১৪

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৫

খড়ের গাদায় ডিলারের সার মজুত, বাজারে সংকট

১৬

মঠবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

১৭

আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

১৮

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

১৯

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অ’স্ত্র হাতে থাকা দুই যুবক শনাক্ত

২০