কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচ বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে কক্সবাজার থেকে ঢাকাগামী বাসটি সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দিলে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লেও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও যাত্রীরা নিরাপদ আছেন। দুর্ঘটনার পর চালক ও স্টাফরা পালিয়ে গেছেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।