ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়ার মতে, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ স্পষ্ট বার্তা দিয়েছে, তারা বড় মঞ্চে খেলার যোগ্য। আকাশ চোপড়া বলেন, দীর্ঘদিন অস্ট্রেলিয়া বাংলাদেশকে টেস্ট সিরিজে আমন্ত্রণ না জানালেও সুযোগ পেয়ে নিজেদের প্রাপ্যটা জয় করে নিয়েছে টাইগাররা। বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতিকেও তিনি বিশেষভাবে প্রশংসা করেন। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাহিদ রানা ও শরিফুল ইসলামের মতো একাধিক পেসার থাকায় বাংলাদেশের শক্তিশালী পেস আক্রমণ তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। তাঁর মতে, পেস বোলিংয়ে বিনিয়োগ, মনোযোগ ও চিন্তাভাবনার পরিবর্তনই বাংলাদেশের এই সাফল্যের মূল কারণ।