২০২৭ সালের পবিত্র রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি (সোমবার) এবং ঈদুল ফিতর পালিত হতে পারে ৯ মার্চ (মঙ্গলবার)। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার ও বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী এ সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার ওপর নির্ভর করবে। ধারণা করা হচ্ছে, ১৪৪৮ হিজরি সালের রমজান ২৯ দিনের হতে পারে।