রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন বলে ধারণা করছে পুলিশ। পরে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, রিধিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে। রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’র মতো বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।