ভারতে যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস। শনিবার সকালে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ১৩তম বারের মতো ভাষণ দিতে গিয়ে তিনি বৈশ্বিক অস্থিরতা, যুদ্ধ এবং অভ্যন্তরীণ নানা ইস্যু তুলে ধরেন। এবারই প্রথম লালকেল্লায় জাতীয় সংগীতের পাশাপাশি ‘বন্দেমাতরম’ গানের সুর বেজে ওঠে।
কলকাতার রেড রোডে কুচকাওয়াজে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আইপিএস কর্মকর্তাদের মেডেল প্রদান করেন এবং নারী সুরক্ষা ও সুশাসনের অঙ্গীকার করে রাজ্যকে নতুনভাবে গড়ার ডাক দেন। ভারত-বাংলাদেশ সীমান্তেও ছিল সৌহার্দ্যের চিত্র; বিএসএফ ও বিজিবি নিজেদের মধ্যে মিষ্টি বিনিময় করে দিনটি উদযাপন করে।