ব্রেকিংঃ
Ajker Nogori Desk
১৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন বাংলার তানজিদ

অবশেষে সঙ্গী পেলেন শাহরিয়ার নাফিস। তাতে দীর্ঘ ২০ বছরের অপেক্ষা ফুরাল তার।অবশ্য শুধু তার নয়,বাংলাদেশেরও। এতদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার ছিলেন সাবেক এই ওপেনার।আজ দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি পেলেন  আরেক বাঁহাতি ওপেনার। নাফিসের সঙ্গীর নাম তানজিদ হাসান তামিম।ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে অভিষেক সেঞ্চুরি পেলেন বাঁহাতি ওপেনার। ১৮৮ বলে তিন অংক স্পর্শ করেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ১ ছক্কায়।ইতিহাস গড়া সেঞ্চুরি পেয়েছেন তানজিদ।নাফিসের পর দ্বিতীয় ব্যাটার হলেও অস্ট্রেলিয়ার মাটিতে যে প্রথম সেঞ্চুরিয়ান তিনি। তিন অংক স্পর্শ করার পর তাই উদযাপনটা ছিল দেখার মতো। লায়নের বলে লং অফে বল পাঠিয়ে পিচের মাঝামাঝি এসেই উদযাপনে মাতেন তিনি। এরপর সিঙ্গেল পূর্ণ করার পর এক হাতে হেলমেট ও ব্যাট উঁচিয়ে উদযাপন করেন তিনি। আর মুখে ছিল তৃপ্তির হাসি।অভিষেক সেঞ্চুরি বলে কথা। সেটিও আবার অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাঠে।

২০০৬ সালে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেছিলেন নাফিস। ওপেনিংয়ে নেমে ১৮ চারে খেলেছিলেন ১৩৮ রানের ইনিংস। নাফিসের পাশে বসে তার ইনিংসকে পেছনে ফেলার সুযোগ এখন তানজিদের সামনে। সঙ্গে বাংলাদেশকে বড় লিড এনে দেওয়ার দায়িত্বও তার কাঁধে।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩২ রানের লিড পেয়েছে। তানজিদের সঙ্গে ব্যাটিংয়ে আছেন ফিফটি হাঁকানো নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলিয়ে তৃতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়েছেন। ৫০ রান করে অপরাজিত আছেন অধিনায়ক শান্ত। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৩০ রান।

এর আগে মমিনুল হকের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ১০২ রান যোগ করেন তানজিদ। ৪৯ রানে আউট হন মমিনুল। অন্যদিকে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। প্রতিপক্ষকে ধসিয়ে দিয়ে ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন হাসান মাহমুদ। বাকি ৪ উইকেট ভাগ করে নেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোবাইলের আলোয় কবর খোঁড়া হলো সাঈদী মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর

১

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার প্রদান

২

মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবুর রহমান সাঈদ-এর স্মরণে ১৫টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

৩

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: ৪ নেতার নতুন দায়িত্ব, বিলুপ্ত ৭ পদ

৪

হামলার আশঙ্কায় বাংকারে যুবরাজ সালমান, রিয়াদে অনলাইনে পাঠদান ও সর্বোচ্চ সতর্কতা

৫

মঠবাড়িয়ায় প্রবাসীর জমি দখলচেষ্টা ও ঘর ভাঙচুরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে মামলা

৬

মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ৬টি পূজামণ্ডপে অনুদান দিলেন বিএনপি নেতা কামাল মুন্সি

৭

না ফেরার দেশে সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন

৮

মঠবাড়িয়ায় কাশফুলের মাঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বিনোদনকেন্দ্রের দাবি স্থানীয়দের

৯

মঠবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০

নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপিত

১১

ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোলাইমান এর নেতৃত্বে শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন

১২

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে : নুরুল হক নূর

১৩

বরগুনায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করলেন নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ও নেতাকর্মীরা

১৪

মঠবাড়িয়া সরকারি কলেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে কেক কাটলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 

১৫

কার্যক্রম স্থগিত আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ

১৬

গর্ভকালীন পড়াশোনা ও নবজাতক সন্তানকে সামলে সাফল্য, শেষ পর্যন্ত ভেরিফিকেশনে বাদ পিরোজপুরের সুমাইয়া

১৭

নিজ থানায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ

১৮

অনুমতি থাকা সত্ত্বেও জাসদের পূর্বনির্ধারিত প্রতিনিধি সভায় যুবদলের হামলার অভিযোগ ও ৩৫০ নেতাকর্মী আটক

১৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় যুবলীগ নেতা রিয়াজ হাওলাদারের উদ্যোগে খাবার বিতরণ

২০