জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বাণীতে তিনি উল্লেখ করেন, ভগবান শ্রীকৃষ্ণ তাঁর জীবন ও কর্মের মাধ্যমে সমাজে ন্যায়, সাম্য, মানবপ্রেম ও শান্তি প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
প্রধানমন্ত্রী আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। শ্রীকৃষ্ণের মানবকল্যাণমূলক আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।