ব্রেকিংঃ
বিশেষ প্রতিনিধি
২৭ অগাস্ট ২০২৬, ৪:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৃদ্ধাশ্রমের মিল্টন সমাদ্দার কে নিয়ে নাহিদ যা বললেন

মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানুষের অঙ্গ প্রতঙ্গ বিক্রি করার অভিযোগ পুরাতন নতুন করে আবারও তার অপরাধ সামনে এলো৷
————–
আপনারাই তো বলেছিলেন এই কাজের প্রতিদান পাবো। পেয়েছি ভাই😊

বৃদ্ধা মহিলার চিকিৎসার জন্য টানা ৩-৪ দিন অক্লান্ত পরিশ্রম করেছি। আপনাদের কাছ থেকে অর্থ সহযোগিতা নিয়ে ওনাকে ঢাকায় এনেছি মিল্টন সমাদ্দার পরিচালিত “Child & Old Age Care” প্রতিষ্ঠানে।

প্রথমে তারা মহিলাকে রাখতে প্রতি মাসে ১৮০০০ হাজার টাকা দাবি করে। আমরা তাও দিতে রাজি হই। পরবর্তীতে তারা আবার না করে দেয়। আমি ফেসবুকে টাকা চাওয়ার বিষয় নিয়ে একটি পোস্ট করি। তারপর সাংবাদিকদের প্রশ্নের মুখে মিল্টন সমাদ্দার আমাকে বলে জিডি নিয়ে আসেন ওনাকে রাখবো। তখন পর্যন্ত সে আমাকে চেনে না।

আমি কাগজপত্র রেডি করে ঢাকা রওনার সময় তাকে বিষয়টি অবগত করি। সে তখন আমাকে চিনতে পারে এবং যথেষ্ট ভালো ব্যবহারের মাধ্যমে তার প্রতিষ্ঠানে যেতে বলে। আমরা আজ বুধবার রাত ২:৩৩ ঘটিকায় তার প্রতিষ্ঠানে পৌঁছাই।

পৌঁছানোর পর তার ম্যানেজার দেবাশীষ প্রথমে দেখা করে। এরপর একে একে অনেকে আসতে শুরু করে। কিছুক্ষণ পর মিল্টন সমাদ্দার আসে। আমি তার সাথে কথা বলার জন্য এগিয়ে যাই।

⛔ কথার বলার শুরুতেই সে আমার সাথে খারাপ ব্যবহার করে। আমার পোস্টে তাকে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এই বলে আমাকে গালিগালাজ করে এক পর্যায়ে সে আমার গায়ে হাত তোলে। আমার চোখে আঘাত করে। আমার গেঞ্জি ধরে চড় মারে। আমার বুকে ক্ষত হয়। আমাকে ছাড়াতে যায় তারই কর্মী দেবাশীষ। ছাড়ানোর নাম করে আমার গলা চেপে ধরে। শাষ বন্ধ হয়ে যাচ্ছিলো আমার।
আমার সাথে থাকা ইলিয়াস ভাইকেও মারধর করে।

আমরা এমন একটা জায়গায় আটকে গিয়েছি যেখানে টু-শব্দটুকু করার সুযোগ নেই। ২০-২৫ জন লোকের সামনে আমরা মাত্র ৩ জন। আমাদের মারধরের সময় ওখানকার বৈদ্যুতিক লাইট বন্ধ করে দেয়।

কিছুই করার ছিলো না। কারণ ঐ জায়গাতে যাওয়া আসার রাস্তা একটাই। তাই বের হওয়ার কোনও পথ ছিলো না। এমন একটি নির্জন এলাকায় তার প্রতিষ্ঠান, দিনের আলোতে যেতেও আপনার গা শিউরে উঠবে। আমাদের অন্য রাস্তা দিয়ে বের হওয়ার পথ ছিলো না।

কিছুক্ষণ পরে তারা আমার কাছ থেকে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি নেয়। হয়তো তাদের পেজে দেখতে পারবেন।

ওখানে যাওয়ার রাস্তা এবং শুনশান নিরবতা দেখে কিছু একটা হতে পারে ভেবে নিজেদের লাইভ লোকেশন কয়েকজন পরিচিতদের কাছে পাঠাই এবং মোবাইলে অডিও রেকর্ড অন করে রাখি। পুরো ঘটনা আমার কাছে ওডিও রেকর্ড আছে।

বৃদ্ধা মহিলাকে তারা রেখে দিয়েছে। কিন্তু আমরা এই উপকারের প্রতিদান পেয়েছি।

ওখান থেকে কোনোভাবে বের হয়ে এসে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেই। চোখের পরীক্ষা এবং এক্সরে করি। প্রেসক্রিপ্‌শন এবং ঔষধ নিয়ে ঢাকাতেই আছি।

এই ঘটনার বিচার কাউকে দিচ্ছি না। এই দেশে বিচার হয় না। এই ঘটনার জন্য উল্টো আমাদের বিচার হবে এটা জানি।

পরিশেষে একটাই কথা, আসলে কিছু বলার নেই।

নাহিদ হাসান
(২৬-০৮-২০২৬)

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিয়ে যা বলল ফিফা

১৯ সেপ্টেম্বর রংপুরে জামায়াতের দ্বিতীয় লং মার্চ ঘোষণা

বরিশালে ভ‍্যানচালককে হ’ত্যা, অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে

খিলগাঁওয়ে যুবকের ম’র’দেহ উ’দ্ধার, হত্যায় জড়িত ১ জন গ্রে’প্তা’র

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

সুন্দরবনে ‘নানা ভাই বাহিনীর’ প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

১০

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

১১

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

১২

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

১৩

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

১৪

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১৫

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১৬

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১৭

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১৮

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৯

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

২০